চাবাই মগের ২৫তম মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারমা উন্নয়ন সংসদের (মাউস) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চাবাই মগের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি শহরে স্মরণসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সকালে শহরের মাউসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর কাউন্সিলর আবুশি মারমা। বক্তব্য দেন মাউসের উপদেষ্টা কংজরী চৌধুরী, সভাপতি ও জেলা পরিষদের সদস্য চাইথোঅং মারমা, সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা, চাবাই মগের সহধর্মিণী রেডামা মারমা প্রমুখ।সভা শেষে চাবাই মগের আত্মার সদ্গতি কামনা করা হয়। পরে দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, পাহাড়ের আদিবাসীদের মধ্যে মারমা সম্প্রদায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। এই সম্প্রদায়ের উন্নয়নে অনেক কাজ করে গেছেন চাবাই মগ। ১৯৮৭ সালের এই দিনে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দিনটিতেই তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে আসছে সম্প্রদায়ের লোকজন।