চামড়া পাচার রোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা এবং চামড়া পাচার প্রতিরোধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল নগরের বিভিন্ন দপ্তর ও সংগঠনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। গতকাল সোমবার দুপুরে নগরের পুলিশ লাইনে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এ বৈঠক হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সোয়েব আহামদ, গোলাম রউফ খান, আবু রায়হান মো. সালেহ ও হাবিবুর রহমান। বৈঠকে কোরবানির দিন থেকে কয়েক দিন চামড়াভর্তি ট্রাক ঢাকা ছাড়া অন্য কোনো পথে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়।