প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় ভারতে পাচারের সময় ৫৩৭টি ছাগলের চামড়া জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার উপজেলার খালিশাচাপনী ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে ছোটখাতা গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই চামড়া জব্দ করা হয়। বিজিবি ৭ ব্যাটালিয়নের ডিমলার কলোনি থানারহাট বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাজেদ আলী বলেন, তিস্তা নদীপথে গতকাল ভোরে ভারতে চামড়া পাচার হচ্ছিল এ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চামড়া জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১৪ হাজার টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চামড়া ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। নীলফামারী প্রতিনিধি