চামড়াশিল্প স্থানান্তর অতি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ঘনবসতিপূর্ণ লোকালয় থেকে চামড়াশিল্প নির্দিষ্ট এলাকায় স্থানান্তর করা অতি জরুরি। কিন্তু যেখানে স্থানান্তর করা হবে, সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে স্থানান্তর করে কোনো লাভ হবে না। তাই স্থানান্তরের আগে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পদক্ষেপ নিতে হবে।চামড়াশিল্পের বর্জ্য অপসারণ প্রক্রিয়ার প্রযুক্তিবিদদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আধুনিক বর্জ্য শোধনাগার ব্যবহারের ওপর জার্মানি থেকে প্রশিক্ষণ নিয়ে আসা ১৫ জন প্রযুক্তিবিদকে গতকাল সোমবার বাংলাদেশ কলেজ অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। আসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সুইস এশিয়া রি-টাই বাংলাদেশ প্রকল্পের সমন্বয়কারী শাহরিয়ার শামস, লেদার টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম শরফুদ্দিন প্রমুখ বক্তব্য দেন।