চামড়াশিল্পের ইতিবৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকার আয়তন: প্রায় ৬০ একর
ট্যানারি: ২০৫টি
সাভারে জমি পেয়েছে: ১৫৫টি
জমি পায়নি: ৫০টি
১৯৫১
৩ অক্টোবর ভূমি অধিগ্রহণ করে নারায়ণগঞ্জ থেকে চামড়াশিল্পকে হাজারীবাগে স্থানান্তর

১৯৮৬
১৭৬ ট্যানারিসহ ৯০৩টি কারখানাকে দূষণরোধে
ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২০০১
পরিবেশদূষণকারী সব শিল্পকারখানাকে দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

২০০৩
সাভারে চামড়া শিল্পনগর প্রকল্প শুরু, ব্যয় ধরা হয় ১৭৬ কোটি টাকা

২০০৭
১৫৫টি ট্যানারিকে সাভারে জমি বরাদ্দ দেওয়া হয়

২০০৮
সেপ্টেম্বর ২০১০ সালের ফেব্রুয়ারির মধ্যে ট্যানারি স্থানান্তর শেষ করার ঘোষণা দেয় শিল্পমন্ত্রণালয়

২০০৯
২৩ জুন: এক আদেশে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট
৪ অক্টোবর: বুড়িগঙ্গা নদীকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার

২০১০
ফেব্রুয়ারিতে শিল্প মন্ত্রণালয় ২ বছর সময় বাড়ানোর আবেদন করে হাইকোর্ট সর্বশেষ ২০১০ সালের ৩০ অক্টোবর পর্যন্ত সময়
বৃদ্ধি করেন

২০১১
জুনে পরিবেশমন্ত্রী সংসদে জানান ট্যানারি সরানোর কাজ ২০১২ সালের মধ্যে শেষ হবে

২০১৪
সাভারে চামড়াশিল্প নগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ শুরু,
ট্যানারি মালিকেরাও কারখানা নির্মাণের কাজ শুরু করেন

২০১৬
১০ জানুয়ারি: হাজারীবাগ ছাড়তে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন শিল্পমন্ত্রী
১ এপ্রিল: আবারও ৭ দিন সময় দেওয়া হয়
১৮ জুলাই: প্রতিদিন থাকার জন্য ১০ হাজার টাকা করে জরিমানা
করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
১৬ অক্টোবর: ডিসেম্বরের মধ্যে না সরলে গ্যাস-বিদ্যুতের
সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন শিল্পমন্ত্রী

২০১৭
১ জানুয়ারি: সাভারে যেতে এক মাস সময় বাড়িয়ে দেয় শিল্প মন্ত্রণালয়
৬ মার্চ: হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের
১২ মার্চ: ট্যানারি মালিকদের আপিল খারিজ
২২ মার্চ: হাইকোর্টের আদেশ সংশোধনের জন্য আলাদা
আবেদন করেন ট্যানারি মালিকেরা
২৯ মার্চ: সংশোধনের আবেদন খারিজ
৩০ মার্চ: ট্যানারি বন্ধ করে এলে মালিকদের জরিমানার বিষয়ে
বিবেচনার আশ্বাস দেন আপিল বিভাগ
৮ এপ্রিল: হাজারীবাগে থাকা ট্যানারির সেবা সংযোগ বিচ্ছিন্ন শুরু
গ্রন্থনা: রাজীব আহমেদ