চামড়াশিল্পের শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিমার কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে চামড়াশিল্পের শ্রমিকদের মধ্যে গত বুধবার স্বাস্থ্যবিমার কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্য অতিথিদের সঙ্গে শ্রমসচিব মিকাইল শিপার ও লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম (পেছনের সারিতে যথাক্রমে ডান থেকে পঞ্চম ও ষষ্ঠ) l প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈরে সেন্টার অব এক্সেলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ (সিওইএল) এবং লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চামড়াশিল্পের শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিমার কার্ড বিতরণ করা হয়েছে। ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত ১৭ হাজার শ্রমিক এই বিমার আওতায় আসবেন।
গত বুধবার সকালে কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় সিওইএল কার্যালয় ও এফবি ফুটওয়্যার কারখানায় শ্রমিকদের মধ্যে এই কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিকাইল শিপার বলেন, সার্বিকভাবে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলেই কেবল শিল্পের স্থিতিশীলতা ফেরানো সম্ভব।
ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বে ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউর রহমান, এফবি ফুটওয়্যারের এমডি হেদায়েতুল্লাহ রণ ও সিওইএলের ভাইস চেয়ারম্যান এ কে এম আফজালুর রহমান। অনুষ্ঠান শেষে মিকাইল শিপার এফবি ফুটওয়্যার কারখানা ঘুরে দেখেন ও একটি দিবা পরিচর্যাকেন্দ্র ও চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করেন।