চার অতিরিক্ত জেলা জজকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন অতিরিক্ত জেলা জজকে বদলি করা হয়েছে। এর মধ্যে বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ বেলায়েত উল্লাহকে নেত্রকোনায়, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ টি এম মূসাকে পটুয়াখালীতে, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা জজ মমতাজ পারভীনকে কুষ্টিয়ায় এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ মো. রবিউল ইসলামকে বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই বদলি করা হয়েছে।