চার আইনজীবীর সনদ কেন বাতিল করা হবে না: হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত অসদাচরণের অভিযোগে চার আইনজীবীর সনদ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত (স্যুয়োমটো) হয়ে এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবী হলেন জামিলুর আক্তার, মো. আব্দুর রব, এন এ হামিদ, এম এ খালেক।তথ্য গোপনের অভিযোগে রিট আবেদনকারী আফছার হোসেন ও সারওয়ার জাহান এবং চার আইনজীবীর প্রতি কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাহাপাড়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আফছার হোসেন ও অধ্যক্ষ সারওয়ার জাহান হাইকোর্টে রিট করেন।