চার আদিবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নওগাঁর মান্দায় চারজন আদিবাসী দিনমজুর হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলের সামনে আদিবাসী ও বাঙালিরা যৌথভাবে মানববন্ধন পালন করেছে। সমিঞ্চলিত আদিবাসী ও বাঙালি নাগরিক আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার আদিবাসী নেতা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আদিবাসী নেতা হিংগু মুরমু, কর্নেলিউস মরমু, বেলাশিউস হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ শাখার উপদেষ্টা জয়নাল আবেদিন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি রফিক হাসান প্রমুখ।বক্তারা নিহতদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। প্রসঙ্গত, ৪ মে নিয়ামতপুর উপজেলার পুঙ্গি গ্রামের চারজন আদিবাসী নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে ধান কেটে ফেরার পথে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে মহারাম মার্ডি, মদন মার্ডি, ইলিয়াস মার্ডি ও কৃষ্ণ মার্ডি নামে চারজন আদিবাসী দিনমজুর নিহত হন।