চার আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) চিকিৎসক মাকলুকুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব কুমার রায় এই আদেশ দেন। সেই সঙ্গে কাল বৃহস্পতিবার আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন আদালত। পরে মিল্ক ভিটার পরিচালকসহ আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।

গত রোববার রাতে সিআইডি পুলিশের পৃথক অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির পরিচালক গোলাম মোস্তফাসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা মঞ্জুর কাদির, চিকিৎসক মেজবাহ ও গাড়িচালক মোনেজা আকতার।