চার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় একাধিক মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার পিরোজপুর এলাকা থেকে একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মালেক এবং একটি মোটরসাইকেল চুরি মামলার আসামি নাজির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রানীনগর থেকে পৃথক চুরির মামলার আসামি মোশারফ হোসেন ও মামরুল রশিদকে গ্রেপ্তার করা হয়।