চার আসামি তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলী হাসান তাঁর শুভাঢ্যা পূর্বপাড় এলাকার বাসায় দুই তরুণকে কুপিয়ে জখম করেন এবং তাঁদের চোখ উৎপাটনের চেষ্টা করেন। আহত দুজন হলেন রাজধানীর বাড্ডা এলাকার মাসুদ রানা ও মো. মিলন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আলী হাসানের ছোট ভাই মো. চঞ্চল, ভগ্নিপতি মো. মোস্তফা, তাঁর সহযোগী মো. ফালান মিয়া ও জসীমকে গ্রেপ্তার করে। বুধবার রাতে মাসুদ রানার স্ত্রী বাদী হয়ে আলী হাসান ও গ্রেপ্তার হওয়া চারজনসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, গ্রেপ্তার হওয়া চার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাত থেকে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাসুদ রানার স্ত্রী জানান, মাসুদের বাঁ চোখে রক্তক্ষরণ হচ্ছে। আহত মিলনের অবস্থা গুরুতর। চোখের আঘাত গুরুতর হওয়ায় তিনি (মিলন) দেখতে পাচ্ছেন না।