চার আসামিকে কারাফটকে জেরার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আটক চার আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম এ আবেদন করেন।ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে মামলার নথি প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন। মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন। গত বছরের ৯ ডিসেম্বর ছাত্রলীগ কর্মীদের হামলায় প্রাণ হারান বিশ্বজিৎ দাস।