চার আসামিকে খালাসের রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আট খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রয়েছে। হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান জানান, চেম্বার বিচারপতির ‘নো অর্ডারের’ ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রইল। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর নিয়মিত আপিল করা হবে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১৭ এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স ) ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে চার আসামিকে খালাস দিয়ে রায় দেন। তাঁরা হলেন সাজ্জাদ হোসেন খান, আলমগীর কবির, মো. আজম ও মো. সোলায়মান। আসামিরা ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।