চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ খুনের মামলায় গ্রেপ্তার চার আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এজাহারভুক্ত আসামি উপজেলার সৈয়দটুলা গ্রামের মোকারম হোসেনকে (৩০) পাঁচ দিন, শরীফ মিয়া (২৭) ও নাসির উদ্দিন (২৬) এবং বড় দেওয়ানপাড়া গ্রামের মো. আলিফ ঠাকুরকে (২৩) তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।