চার আসামির জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার কারাবন্দী চার আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিকেলে নাটোরের দায়রা জজ আদালত এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, গত সোমবার দুপুরে দায়রা জজ আদালতে সানাউল্লাহ হত্যা মামলার আসামি কে এম জামিল হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা মোয়াজ্জেম হোসেন, হাশেম ও সেলিম হোসেনের জামিনের আবেদন করেন সিহাব উল আরেফিন ও আইনজীবী সাজেদুর রহমান খান। বাদীপক্ষে সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম আসামিদের জামিনের বিরোধিতা করেন।