চার আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা গণস্বাস্থ্যকেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) চিকিৎসক মাকলুকুর রহমান হত্যা মামলায় চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব কুমার রায় এই আদেশ দেন। সেই সঙ্গে জামিন আবেদনের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পটুয়াখালী কার্যালয়ের পরিদর্শক মো. সেলিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পৃথক তিনটি অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্ক ভিটা) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির পরিচালক গোলাম মোস্তফাসহ চার আসামি গ্রেপ্তার হন। অন্য তিন আসামি হলেন গণস্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা মঞ্জুর কাদির, চিকিৎসক মেজবাহ ও গাড়িচালক মোনেজা আকতার। গত মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।