চার ইউপিতে নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম দফায় ২৮ মে নির্বাচন হবে। ভোটার তালিকা অনুযায়ী ওই পাঁচ ইউপির মধ্যে চারটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৪৪৭ জন। এর মধ্যে নারী ১০ হাজার ২৫৬ এবং পুরুষ ১০ হাজার ১৯১। ইকরচালী ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ২৪। এর মধ্যে নারী ১০ হাজার ১৫১ এবং পুরুষ ৯ হাজার ৮৭৩। হাড়িয়ারকুঠি ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৯৫০। এর মধ্যে নারী ১১ হাজার ৯৯৫ এবং পুরুষ ১১ হাজার ৯৫৫। সয়ার ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৭৫৪। এর মধ্যে নারী ৮ হাজার ৯৬২ এবং পুরুষ ৮ হাজার ৭৯২ জন। এসব নারী ভোটারের অনেকের অভিযোগ, নারী প্রার্থীরা তাঁদের কাছে ভোট চাইলেও পুরুষ প্রার্থীরা তাঁদের গোনায় ধরছেন না।

 জগদীশপুর গ্রামের ভোটার গৃহিণী মর্জিনা বেগম বলেন, ‘সবায় মোর বাড়ি আসি স্বামীরটে ভোট চায়ছে। কিন্তুক মোক কায়ও ভোটের কথা কয়ছে না। মোর ভোটেরও দাম আছে। মুই এবার যাক ভালো মোনে করিম, তাকে ভোট দেইম।’