চার ইউপির নির্বাচন ২৭ ও ৩০ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ ও ৩০ সেপ্টেম্বর পিরোজপুরের চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো: সদর উপজেলার শংকরপাশা ও দুর্গাপুর এবং নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ও দীর্ঘা। গত ১ ও ২ এপ্রিল এসব ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশন গত ৩০ মার্চ এক ফ্যাক্সবার্তায় এসব ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।