চার ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্র না নিয়ে বনের কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে চারটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ অভিযানে নেতৃত্ব দেন। পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এ সময় সঙ্গে ছিলেন।
জরিমানা করা ইটভাটাগুলো হলো হোসেন ব্রিকস, সোনালি ব্রিকস, শাহজালাল ব্রিকস ও সৌদিয়া ব্রিকস। প্রতিটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পরিবেশ ছাড়পত্র না থাকা, বনের কাঠ ব্যবহার ও কৃষিজমি ধ্বংসের অপরাধে তাদের জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট বলেন, ইটভাটাগুলো কোনো আইন না মেনেই ইট পুড়িয়ে আসছিল। এতে পরিবেশের ক্ষতি সাধিত হয়। তাই তাদের জরিমানা করা হয়েছে।