চার ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গত সোমবার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার চারটি ইটভাটার লাইসেন্স না থাকা, ড্রাম চিমনি ও কাঠ ব্যবহারের অপরাধে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় আদালত ড্রাম চিমনি ভেঙে ইট উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান আদালত পরিচালনা করেন। আদালত সূত্র জানায়, সোমবার দিনভর অভিযানে ভ্রাম্যমাণ আদালত লালমোহন উপজেলার সোনালি ব্রিকসকে ৩০ হাজার টাকা, মিজানুর রহমানের আকিম ব্রিকসকে ২০ হাজার টাকা, মেহরাব হোসেনের ইউশা ব্রিকসকে ২৩ হাজার টাকা ও বোরহানউদ্দিন উপজেলার মেহেদী হাসানের দালাল ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।