চার ইটভাটাকে ৫৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাম চিমনির মাধ্যমে ইট পুড়িয়ে বায়ু দূষিত করার দায়ে চট্টগ্রামে চারটি ইটভাটাকে সাড়ে ৫৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম এ জরিমানা করেন।ইটভাটা চারটি হলো: লোহাগাড়ার মগদীঘির পাড়ে অবস্থিত স্থানীয় বাসিন্দা দেরাজ মেম্বরের মালিকানাধীন জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারস, তুরা পুকুরপাড়ে অবস্থিত আবদুল হকের মালিকানাধীন বড়হাতিয়া ব্রিকস, লোহাগাড়ার মদিনা ব্রিকস এবং একই এলাকার আকতারাবাদ কালু ব্রিকস। জব্বারিয়া ব্রিকসকে পরিবেশ আইনে ১০ লাখ ৫০ হাজার এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বড়হাতিয়া ব্রিকসকে ১৫ লাখ ৫০ হাজার টাকা, মদিনা ব্রিকসকে সাড়ে পাঁচ লাখ টাকা এবং আকতারাবাদ কালু ব্রিকসকে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান জানান, ভাটাগুলো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ড্রাম চিমনি দিয়ে ইট পুড়িয়ে আসছিল। কোনোটির পরিবেশ ছাড়পত্রও নেই।পরিবেশ অধিদপ্তরের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শফিকুল ইসলাম, র‌্যাব ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।