চার ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান ও মিরপুর সড়কের ওষুধের দোকানে অভিযান চালিয়ে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছেন।
প্রতিষ্ঠানগুলো হলো কলাবাগানের লাজ ফার্মা, তাজরীন ফার্মেসি ও মিরপুর রোডের লিভেন্ডার ফার্মেসি কর্নার।
র্যা ব সূত্র জানায়, গতকাল দুপুরে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের আদালত কলাবাগানে লাজ ফার্মা নামের ওষুধের দোকানে অভিযান চালান। আদালত দেখতে পান, ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ ধরনের বিদেশি ওষুধ বিক্রি করছে লাজ ফার্মা। এই অভিযোগে লাজ ফার্মাকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
মিরপুর সড়কের তাজরীন ফার্মেসিতেও অভিযান চালান র্যা বের আদালত। এ সময় ওষুধ প্রশাসনের অনুমোদন নেই এমন ১৪ ধরনের ওষুধ বিক্রি করার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে র্যা বের ভ্রাম্যমাণ আদালত একই অভিযোগে লিভেন্ডার ড্রাগ কর্নারকে দেড় লাখ টাকা জরিমানা করেন। বেলা একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে। এতে র্যা ব-১-এর সঙ্গে ঔষধ প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বেলা দেড়টার দিকে ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পল্লবী থানার মিরপুরের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করার অভিযোগে দোকানের মালিক গাজী সালাহউদ্দিন ওরফে বাবুকে (৩২) এক লাখ টাকা জরিমানা করেন।