চার কর্মকর্তাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে কৃষি ব্যাংকের আরও চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের উপপরিচালক জুলফিকার আলী গতকাল বৃহস্পতিবার তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে বুধবারও ব্যাংকটির পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে ব্যাংকের এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে।