চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুগ্ণ শিল্প দেখিয়ে সুদ মওকুফের মাধ্যমে ১২ কোটি ২১ লাখ টাকা লোপাটের অভিযোগে জনতা ব্যাংকের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধান দল এসব ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। এই কর্মকর্তারা হলেন জনতা ব্যাংকের প্রধান কর্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবদুস সালাম আজাদ, করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আজমল হক, সহকারী মহাব্যবস্থাপক অজয় কুমার ঘোষ ও আঞ্চলিক শাখার ডিজিএম এস এম আবু হেনা মোস্তফা কামাল।