চার কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ছয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে ৪৩ কাউন্সিলর প্রার্থীর মধ্যে চারজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তবে কোনো মামলায় কারও সাজা হয়নি।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে জানা গেছে, ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিদ্যুৎ কুণ্ডু । তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের সবুজ বিশ্বাস লালনের নামেও রয়েছে দুটি মামলা।
৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রেজাউল করিম ওরফে রেজা শাহর নামে রয়েছে একটি মামলা। ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোতালেব মৃধার নামে একটি। তবে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের কারও বিরুদ্ধে কোনো মামলা নেই।