চার কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির অভিযোগে গতকাল মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার চারটি সেমাই কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম আদালত পরিচালনা করেন। আদালত কামারপুকুর বাজারে সাগর ফুড প্রডাক্টস কারখানার মালিক নুরে আলম সিদ্দিকীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাজা লাচ্ছা কারখানার মালিক মো. আজাদকে ১৫ হাজার টাকা, চাঁদনী সুপার লাচ্ছা সেমাই কারখানার মালিক আবদুর রশিদকে ১৫ হাজার এবং পুষ্প বেকারির মালিক দেলোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।