চার কারারক্ষীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি প্রবীর বর্মণকে (২২) আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর হাট থেকে পুলিশ তাঁকে আটক করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মাদক মামলার আসামি প্রবীর ওই কারাগার থেকে পালিয়ে যান। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে চার কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। কারাগারের সুপারিনটেনডেন্ট আনোয়ারুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীর কারাগারের পায়খানার পাইপ ভেঙে দেয়াল টপকিয়ে পালিয়ে যান। আনোয়ারুজ্জামান আরও বলেন, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারারক্ষী শাহাদত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিনিসহ কারারক্ষী গফুর মণ্ডল, ইকবাল হোসেন ও হাবিলদার আবদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।