চার কেন্দ্রে কেউ ভোট দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-১ (সাতক্ষীরা সদর) আসনের নির্বাচনে চারটি কেন্দ্রে একজনও ভোট দিতে যাননি।
অন্য ১৫টি কেন্দ্রের ৩৮ হাজার ১৮৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২৫০ জন। এ ছাড়া অপর ১৪টি কেন্দ্রের প্রতিটিতে ভোট পড়েছে ২০০টির নিচে।
জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে ১৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫২ হাজার ২২টি। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ৭১টি। শতকরা ১৬ দশমিক ৫৬ ভাগ ভোট পড়েছে।
এ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেঞ্চদ পেয়েছেন ৩২ হাজার ৮৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম পেয়েছেন ১৫ হাজার ৭৮৯ ভোট।