চার কোম্পানিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী এলাকায় মানহীন ওষুধ তৈরির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাব। গতকাল শনিবার ওই এলাকায় র্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করে।
যাত্রাবাড়ী পূর্ব কেরানীপাড়ার জে বক্স অ্যান্ড কোং লি. নামক ওষুধ কারখানাকে সাত লাখ টাকা, কোনাপাড়ার কাঠেরপুল এলাকার ইউনিক হোমিও ল্যাবরেটরিজকে তিন লাখ, লাইফ কেয়ার ফার্মাসিউটিক্যালসকে চার লাখ এবং নাস ফার্মাসিউটিক্যালসকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, এই ওষুধ কোম্পানিগুলোর কোনোটিতেই যোগ্যতাসম্পন্ন রসায়নবিদ ও ফার্মাসিস্ট নেই। মান নিয়ন্ত্রণের ন্যূনতম শর্ত পালন না করেই বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করছে।
সারওয়ার বলেন, জে বক্স অ্যান্ড কোং লি. নামক ওষুধ কারখানায় অভিযান পরিচালনার সময় দেখা যায়, কোম্পানিটির মান নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে যিনি কাজ করছেন, তিনি ঢাকার একটি কলেজ থেকে দর্শন বিষয়ে মাস্টার্স পাস করছেন। মান নিয়ন্ত্রণ বিষয়ে তাঁর ১৫ দিনের একটি কোর্স করা আছে মাত্র। অত্যন্ত নোংরা পরিবেশেই কোম্পানিটিতে ৫২ ধরনের ওষুধ তৈরি করা হচ্ছিল।