চার কোটি মানুষকে ন্যায্যমূল্যের কার্ড দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি সিন্ডিকেট চালের মূল্য বৃদ্ধি করেছে। চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনার জন্য চার কোটি মানুষকে ন্যায্যমূল্যের কার্ড দেওয়া হচ্ছে।মন্ত্রী গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রেসক্লাবের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা হেনরী তালুকদার প্রমুখ।