প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে অনেক গুণীর দেশ হিসেবে চিহ্নিত করলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। তাঁদের মধ্যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও ক্ষুদ্রঋণের জনক ড. মুহাম্মদ ইউনূসের নাম তিনি উল্লেখ করেন। আবদুল কালাম বলেন, নিজ নিজ প্রতিভা ও নেতৃত্বের গুণে তাঁরা পৃথিবীতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। গতকাল শনিবার সকালে এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামে খ্যাত এই বিজ্ঞানী।