চার গ্রামের ১৪টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চারটি গ্রামে গত সোমবার দিবাগত গভীর রাতে ১৪টি বাড়ির রান্নাঘর ও গোয়ালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় একটি বাছুর ছাড়া অন্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশারকে আটক করেছে।একসঙ্গে এতগুলো বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের সদস্য (ওয়াচার) শহীদকে সাময়িক বরখাস্ত এবং সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজীবকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার, ছোট বাড্ডা, বড় বাড্ডা ও খালপাড় গ্রামের ১৪টি বাড়ির রান্নাঘর ও গোয়ালে সোমবার দিবাগত গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শন করেন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে ২৪ ঘণ্টার মধ্যে আগুন লাগানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে দুপুরে মস্তফাপুর বাজার থেকে জামায়াতের নেতা বাশারকে আটক করা হয়।