চার ঘণ্টা ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে গতকাল সোমবার ওই বাজারের দোকানপাট বন্ধ করে চার ঘণ্টা ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মিয়া জানান, গত রোববার বিকেলে কাঁচামাল ব্যবসায়ী ছবুর মোল্লার (২৮) কাছে বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের মো. রায়হান আধা কেজি উচ্ছে কেনেন। কিন্তু উচ্ছের মধ্যে কয়েকটি পচা উচ্ছে থাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান ও তাঁর লোকজন নিয়ে ব্যবসায়ী ছবুর মোল্লাকে কিলঘুষি মারেন।