চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে যানবাহনবোঝাই পাঁচটি ফেরি। গত সোমবার রাত তিনটা থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ফেরি বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাত থেকে ভারী কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। একপর্যায়ে রাত তিনটার দিকে কুয়াশা বেশি পড়তে শুরু করায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এর আগে পাটুরিয়া থেকে ছেড়ে আসা কে-টাইপ ফেরি কাবেরী, ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, বনলতা ও মাধবীলতা নামের পাঁচটি ফেরি আটকা পড়ে। এ সময় ফেরিগুলোয় যাত্রীবাহী ২৫টি বাস, পণ্যবাহী ১০টি ট্রাক ও ২০টির মতো ব্যক্তিগত গাড়ি ছিল।