প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার শহরের রেলগেট এলাকায় প্রায় চার ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে শহরজুড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। শহরবাসীকে পড়তে হয় দুর্ভোগে। ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল প্রধান সড়কের পাশে সফির মহিলা কলেজ গেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। নেতা-কর্মীদের ভিড়ে প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। এতে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত শহরের মধুপুর রোড থেকে স্টেশন রোড পর্যন্ত কার্যত অচল হয়ে পড়ে।জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে যাতে এই নাজুক পরিস্থিতি না হয়, সেদিকে তাঁরা খেয়াল রাখবেন।