চার ঘণ্টায় নৌপথে বরিশাল-ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা নৌপথে আজ রোববার সকাল থেকে বে-ক্রুজ নামের একটি আধুনিক নৌযান চালু হচ্ছে। শীতাতপনিয়ন্ত্রিত নৌযানটি চার ঘণ্টায় যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টায় নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সমেঞ্চলনে এ সেবা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সমেঞ্চলনে বে-ক্রুজ কর্তৃপক্ষ জানায়, নৌযানটি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় বরিশাল নৌবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। চার থেকে সাড়ে চার ঘণ্টার মধ্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ঢাকা থেকে বেলা দুইটায় যাত্রী নিয়ে বরিশাল আসবে। ২৫২ আসনের দ্রুত নৌযানটি ঘণ্টায় ২৮ নটিক্যাল মাইল বা ৬০ কিলোমিটার গতিবেগে চলবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিন শ্রেণীর আসন রয়েছে। প্রথম শ্রেণীর ভাড়া এক হাজার ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণী এক হাজার এবং তৃতীয় শ্রেণীর ভাড়া ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।বে-ক্রুজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল আশ্রাফ বলেন, যাত্রীদের নিরাপত্তায় শতভাগ লাইফ জ্যাকেট, বয়া ও লাইফ ক্রাফট রয়েছে। জাহাজটি ঝড়-তুফান ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদে চলাচলে সক্ষম। যাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। থাকবে জরুরি চিকিৎসাসেবা।