চার চলচ্চিত্রের সেন্সর সনদ সাময়িক বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্সর বোর্ডের কেটে নেওয়া দৃশ্য পুনঃসংযোজন ও অননুমোদিত পোস্টার প্রচারের জন্য চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদ সাময়িক বাতিল ঘোষণা করেছে সেন্সর বোর্ড। গতকাল বৃহস্পতিবার সরকার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়েছে।
সাময়িক বাতিলকৃত চলচ্চিত্রগুলো হচ্ছে মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত পাগল তোর জন্যরে, মো. আব্দুল হালিম প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান পরিচালিত কিছু আশা কিছু ভালবাসা, শাহ আলমগীর প্রযোজিত ও অপূর্ব রানা পরিচালিত খুনি বিল্লা এবং খোরশেদ আলম প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিত নগদ। চলচ্চিত্র চারটি কোথাও প্রদর্শন করা যাবে না বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি।