চার চিকিৎসক বরখাস্ত ১১ জনের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় চারজন চিকিৎসককে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে অন্য ১১ জন চিকিৎসককে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বরখাস্ত হওয়া চিকিৎসকেরা হলেন: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের প্রভাষক মেনকা পাশা, পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত প্রসাদ কর, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন আবেদা সুলতানা ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পারু ঘোষ।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চাকরিচ্যুত কর্মকর্তারা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১১ জন চিকিৎসকের বেতন বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত এবং এক দিনের বেতন কাটা হয়েছে। তাঁরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়েশা সিদ্দিকা, শায়লা খন্দকার, জুলকার নঈমুল ইসলাম, শহিদুর রহমান, ফজলুল হক, নওশিন রুবাইয়াৎ, জায়দা জালাল সরকার, খাজা মাসুদ কবির, একই উপজেলার গোয়োলের চর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের আসাদুজ্জামান খান, চিনাডুলি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মো. আলাউদ্দিন এবং পাধশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন আশরাফুল আলম।