চার ছাত্র চীনের স্কুলের বৃত্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটির চার ছাত্র সম্প্রতি চীনের নিউহুয়াদু বিজনেস স্কুলে পূর্ণকালীন বৃত্তি লাভ করেছেন। মাস্টার ইন ইন্টারন্যাশনাল বিজনেস ইন চায়না (এমআইবিসি) শীর্ষক বৃত্তি পাওয়া চার ছাত্র হলেন বিবিএর মালিক অনিক নওয়াজ, অর্থনীতির মুহাম্মদ ইহ্সান ও শাহাদাত হোসেন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের রাশেদ খান। এ উপলক্ষে সম্প্রতি ইউনিভার্সিটির সম্মেলনকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।