প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চার নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত ৯ জুলাই নারীঘটিত বিষয়ে মারামারির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।বহিষ্কৃত ছাত্ররা হলেন: জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফারুকুজ্জামান, আইন বিভাগের প্রথম বর্ষের তৌহিদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্সের শরীফুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র মেহেদী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, মারামারির ঘটনায় এ চারজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সহকারী প্রক্টর রবিউল ইসলামকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।