চার জলদস্যু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বহির্নোঙরে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সকালে এই অভিযান চালানো হয়।আটক চারজন হলেন: জসিম (৩৮), মান্নান (৩০), লিটন (২২) ও নাজিম (২০)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।জানা গেছে, বিদেশি জাহাজ এমভি বাত্রা ভুমে জলদস্যুরা ডাকাতির চেষ্টা করলে ওই জাহাজের লোকজন টহলরত কোস্টগার্ড জাহাজ সিজিএস রুপসী বাংলাকে অবহিত করে।