চার জুয়াড়ির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল রোববার বিকেলে চারজন জুয়াড়ির প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ইছাপশর গ্রামের বাসিন্দা মো. কামাল, আবদুস সালাম, বোরগাঁও গ্রামের জামাল উদ্দিন ও আল আমিন। আসামিদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানার ওসি মো. আমিনুল ইসলাম। রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আকতার। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ইছাপশর বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।