চার জুয়াড়ির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বটতলা বাজার এলাকায় জুয়া খেলার সময় হাতেনাতে আটকের পর চার জুয়াড়িকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ আদেশ দেন। আদালতের আদেশের পর দণ্ডাদেশ পাওয়া চার জুয়াড়িকে থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁরা হলেন মোহাম্মদ রফিক, মোহাম্মদ আজাদ হাসান, আলমগীর হোসেন ও মঞ্জুরুল আলম।
সূত্র জানায়, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ নিয়ে অভিযান চালান ইউএনও। এরপর রাত নয়টার দিকে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে উপস্থিত সাক্ষ্য-প্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।