চার জেলায় গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশেষ অভিযান’ চালিয়ে চার জেলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিএনপির ও পাঁচজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। তাঁদের সবাইকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান ওরফে হবিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা সদর উপজেলার লেংগারবাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা আমির হোসেন আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মালিবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির। পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা শিবিরের সেক্রেটারি আজিজুর রহমান ও শিবিরের সদস্য দুলাল হোসেন।
মানিকগঞ্জে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে চারজন বিএনপির কর্মী। অপর দুজনের একজন হলেন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন। অন্যজন ছাত্রশিবিরের সাথী সিরাজুল ইসলাম।