চার জেলায় চারজন খুন
নড়াইলের কালিয়ায় গতকাল প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ছাড়া কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও মেহেরপুরের গাংনীতে আরও তিনজন খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে গতকাল শনিবার সকালে সন্ত্রাসী হামলায় সোবহান ফারাজি (৪৮) নামের এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।বরুড়া (কুমিল্লা): কুমিল্লার বরুড়া উপজেলার ঝলস ইউনিয়নের বেওলাইন গ্রামের নিজ ঘর থেকে মঞ্জুমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মাথাবিহীন লাশ গতকাল শনিবার পুলিশ উদ্ধার করেছে। পরে পাশের বাড়ির উঠানে খড়কুটোর ভেতর থেকে তাঁর মাথা উদ্ধার করা হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার জাফরপুর গ্রামের মিঠু চৌধুরীর স্ত্রী হেলেনা বেগমকে (২৫) তাঁর শ্বশুরবাড়ির লোকজন গলাটিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। নিহত হেলেনার বাবার বাড়ি উপজেলার কনিকাড়া গ্রামে।মেহেরপুর: গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে গত শুক্রবার ছোট ভাই সহিতুল্লাহর (৪০) ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই গিয়াস উদ্দিন (৪৯) খুন হয়েছেন।