চার জেলায় নতুন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। এর মধ্যে সিলেটে ডিসি করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল ইসলামকে, মেহেরপুরে টাঙ্গাইলের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা মো. মাহমুদ হাসানকে, পঞ্চগড়ে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে এবং কুমিল্লায় পঞ্চগড়ের বর্তমান ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়াকে।জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে। পৃথক আদেশে সিলেটের বর্তমান ডিসি খান মোহাম্মদ বেল্লালকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, কুমিল্লার ডিসি রেজাউল আহসানকে অর্থ বিভাগে এবং মেহেরপুরের ডিসি দেলোয়ার হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।