চার জেলায় নিরাপদ প্রসবের হার অনেক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি জেলার ৪৭ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্বাভাবিক প্রসবের কার্যক্রম চালাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর৷ সেখানে নিরাপদ প্রসবের হার লক্ষ্যণীয়ভাবে বেড়েছে৷ অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন৷
রাজধানীর একটি হোটেলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পরিচালনা সহায়িকার মোড়ক উন্মোচন ও সার্বক্ষণিক নিরাপদ প্রসবসেবা কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে জানানো হয়, দিনাজপুরের চিরিরবন্দর, নীলফামারীর জলঢাকা ও ডোমার, লালমনিরহাটের হাতীবান্ধা ও বরগুনা সদর উপজেলার ৪৭টি কেন্দ্রে মায়েরা নিরাপদে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করছেন। দক্ষ হাতে সন্তান প্রসবের হার এই অঞ্চলগুলোয় ২৯ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৪৭ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। প্রসবের আগে-পরে মায়েরা স্বাস্থ্য পরীক্ষা করাতে যাচ্ছেন। কার্যক্রমটিতে সহযোগিতা করছে প্ল্যান ইন্টারন্যাশনাল।
এই কর্মসূিচর সফলতার বর্ণনা দিয়ে অধিদপ্তরের মা ও শিশুস্বাস্থ্য কর্মসূিচর পরিচালক মো. শরীফ বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীরবে কাজ করে যায়। কোনো প্রচার নেই।’
মা ও শিশু মৃত্যুর হার কমানোয় বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশংসা করেন।