চার জেলায় সড়ক দুর্ঘটনায় আদিবাসীসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল, ফেনী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সদর ও ফুলপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আদিবাসীসহ সাতজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—নড়াইল: খুলনা-কালনা সড়কের নড়াইলের চিত্রা সেতুর পাশে শুক্রবার একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সেলিনা রহমান (৩৭) নিহত ও তাঁর স্বামী মাসুদুর রহমান আহত হন। তাঁদের বাড়ি মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে।ফেনী: ফেনী-সোনাগাজী সড়কের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় শুক্রবার একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নজরুল (২৩) নিহত হন।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসযাত্রী ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিদ্দিক মিয়া (৫৫) নিহত হন।ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই জামতলা এলাকায় গতকাল শনিবার বাসচাপায় সদর উপজেলার চকনুজু গ্রামের নূরুল ইসলাম (৬০) নিহত হন। গত শুক্রবার একই সড়কের ভালুকা উপজেলার কনজ্যুমার নিটেক্স কারখানার সামনে টেম্পোর ধাক্কায় ধোবাউড়া উপজেলার তারাগড়া গ্রামের আগস্টিন ঘাগড়া (৫০) নিহত হন।ফুলপুর (ময়মনসিংহ): ঢাকা-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার হোসেনপুর মোড়ে শুক্রবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের যাত্রী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সোহরাব (২০) ও কুড়িগ্রামের বিল্লাল (৪০) নিহত হন।