চার জেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর, মাদারীপুরের শিবচর, চুয়াডাঙ্গা সদর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ চারজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের বিরামপুর পৌর এলাকার মির্জাপুর মোড়ে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাসের চাপায় আবদুল কুদ্দুছ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শিবচর (মাদারীপুর): শিবচরের কাওড়াকান্দি ঘাট এলাকায় মঙ্গলবার প্রাইভেট কারের চাপায় একজন ট্রাকচালক নিহত হয়েছেন। ওই ট্রাকচালকের নাম রুবেল খান। তিনি খুলনার দৌলতপুরের মোসলেম খানের ছেলে। চুয়াডাঙ্গা: সদর উপজেলার ভালাইপুর মোড়ে মঙ্গলবার চাকা খুলে শ্যালোইঞ্জিনচালিত একটি যান সড়কে পড়ে যায়। এতে ওসমান আলী (৩০) নামের এক মত্স্যচাষী নিহত হয়েছেন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর প্রথম গেটে মঙ্গলবার মালবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্বাস মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।